নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলায় ছেলে আমিনুুল ইসলামের (৩২) হাসুয়ার (বটি) আঘাতে মোসা. জান্নাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনার দায়ে আমিনুলকে আটক করেছে পুুলিশ। ঘটনার সময় ধস্তাধস্তিতে আহত হন জান্নাতুুনের স্বামী মুজিব সরদার। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়- আমিনুল ইসলাম অসুস্থ্য (মানসিক ভারসম্যহীন)। আমিনুল শ্বশুর বাসায় যাওয়ার জন্য বাড়িতে জানায়। এসময় আমিনুলের বাবা মুজিব সরদার তাকে যেতে নিষেধ করেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা-মা ও ছেলের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে আমিনুল বটি দিয়ে তার মা জান্নাতুনকে কুপিয়ে জখম করে। তাকে ধরতে গিয়ে ধারলো বটির কপে আহত হন বাবা মুজিব সরদার।
খবর পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জান্নাতুনের মৃত্যু হয়। আর এই ঘটনায় আহত মুজিব সরদারকে হাসপাতালে ভর্তি করেন। তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে পুলিশ। পরে থাকে মোহনপুর থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন- আমিনুুলের শ্বশুর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলে ও মায়ের সঙ্গে বাকবিতান্ডার এক পর্যায়ে বটির আঘাতে মোসা. জান্নাতুন আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় আমিনুলকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মামলা হবে।
স/আ









