সদ্য প্রকাশিত
খেলা

সিপিএলে মিরাজের ‘নতুন চ্যালেঞ্জ’

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
সিপিএলে মিরাজের ‘নতুন চ্যালেঞ্জ’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হঠাৎ করেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজনের হয়ে সিপিএলে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার।

এর আগেও সিপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন মিরাজ। তবে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স নিলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার সেই অপেক্ষা ফুরাতে পারে হয়তো।

সিপিএলে অংশ নিতেই বিমানে চড়েছেন মিরাজ।

যাওয়ার আগে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জ নিতে সিপিএলে যাচ্ছেন তিনি। ২৮ বছর বয়সী অলরাউন্ডার লিখেছেন, ‘একটি নতুন চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান সফর শুরু করতে আমি প্রস্তুত।’

এখন পর্যন্ত দেশের বাইরে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মিরাজ।

শ্রীলঙ্কার সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি আসরে ব্যক্তিগত পারফরম্যান্স দেখাতে না পারলেও চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৪ ম্যাচ খেলে ৪৪ রান করেছেন তিনি। তবে কোনো উইকেট নিতে পারেনি।
এর আগে আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগেও চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন মিরাজ। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হয়ে।

যদিও লাহোর হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার তার চ্যাম্পিয়ন ভাগ্য দিয়ে শিরোপা জেতার পালা গায়ানার।