সদ্য প্রকাশিত
খেলা

শেষ মুহূর্তে নতুন উইঙ্গার সাইনিং করাল অ্যাস্টন ভিলা

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
শেষ মুহূর্তে নতুন উইঙ্গার সাইনিং করাল অ্যাস্টন ভিলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা আক্রমণভাগকে শক্তিশালী করতে নতুন উইঙ্গার দলে ভেড়াল। ফারাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) সেনেগালিজ উইঙ্গার ইব্রাহিম এমবায়েকে চুক্তিবদ্ধ করেছে ভিলা।

দলবদল শেষ দিনে এই নতুন সাইনিং সম্পন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ক্লাবটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর বয়সী সেনেগালিজ উইঙ্গারকে ৫৫ মিলিয়ন ইউরোতে (৪৭ মিলিয়ন ডলার) ৫ বছরের চুক্তি সই করেছেন, যেখানে আরো ১ বছর চুক্তি বাড়ানোর সুযোগ (অপশন) রাখা হয়েছে।

ভিলা পার্কে ১৯ নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি। চুক্তিতে পিএসজির জন্য একটি ১০ শতাংশ সেল-অন ক্লজ (ভবিষ্যতে বিক্রির লভ্যাংশ) অন্তর্ভুক্ত রয়েছে।

ইব্রাহিম এমবায়ে পিএসজির একাডেমির একজন প্রতিভাবান খেলোয়াড়, যিনি ২০২৩-২৪ মৌসুমে মাত্র ১৬ বছর বয়সে মূল দলে অভিষিক্ত হয়। গত মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগ জয়ে তিনি ভূমিকা রাখেন।

 

২০২৬ বিশ্বকাপে সেনেগালের হয়ে গোল করে পুরুষ বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ আফ্রিকান স্কোরার হওয়ার গৌরব অর্জন করেন। উনাই এমেরির অধীনে চলমান দলবদলে ভিলা স্কোয়াডে নবম খেলোয়াড় হিসেবে যুক্ত হলো।