সদ্য প্রকাশিত
খেলা

আর্জেন্টাইন বংশোদ্ভূত ভারেলা মোহামেডানের নতুন কোচ

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
আর্জেন্টাইন বংশোদ্ভূত ভারেলা মোহামেডানের নতুন কোচ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের ফুটবলে বেশ কিছুদিন কাজ করেছেন তিনি; জিতেছেন শিরোপাও। এবার সেই অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশের ফুটবলে পা রাখছেন ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই স্প্যানিশকে নতুন মৌসুসের জন্য কোচকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
উয়েফা প্রো লাইসেন্সধারী ভারেলা ২০১৮ সালে গোকুলাম কেরালার দায়িত্ব নিয়েই এনে দেন সাফল্য। তার অধীনে কেরালা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় গোকুলাম। পরের বছর ভারেলার অধীনে ডুরান্ড কাপ জেতে ক্লাবটি।

এরপর চার্চিল ব্রাদার্সে যোগ দেন ভারেলা। ২০২০-২১ মৌসুমে তার কোচিংয়ে আই লিগে রানার্সআপ হয় ক্লাবটি।

এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্বেও ছিলেন ভারেলা। ২০২৩ সালে বেঙ্গালুরু ইউনাইটেডকে স্ট্যাফোর্ড চ্যালেঞ্জ কাপও জেতান তিনি।

সর্বশেষ ছিলেন ভারতের এসসি ডি গোয়ার দায়িত্বে।
আর্জেন্টিনার মার দেল প্লাতায় জন্ম নেওয়া ভারেলা দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস করছেন। ফুটবল ইন্টেলিজেন্ট নামে একটি বইও লিখেছেন তিনি।

বসুন্ধরা কিংস থেকে ৯ ফুটবলারকে ভিড়িয়ে এবার শক্তিশালী দল গড়েছে মোহামেডান। ৫৩ বছর বয়সী ভারেলা ক্লাবটির ডাগআউটে কতটা আলো ছড়াতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষা।