জাতীয়

১৫ ডাকাতি মামলার আসামি কাজল অবশেষে গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আথানগিরী টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। গ্রেপ্তার সদর উপজেলার আথানগিরী গ্রামের আব্দুল আজিজের ছেলে।

 

জানা গেছে, সদর থানার এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে এএসআই রানা, এএসআই জাহিদ, এএসআই ইখতিয়ার, এএসআই রুবেল ও সঙ্গীয় ফোর্স অভিযানটিতে অংশ নেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ১৫টি ডাকাতি মামলা রয়েছে।

এছাড়া থানায় তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।