সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের চরসিন্দুর সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো মোক্তারপুর ইউনিয়নের আতাউর শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দক্ষিণাসেরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

জানা গেছে, সকালে পাঁচ বন্ধু মিলে চরসিন্দুর সেতুসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে লাবিবুল ও রাব্বি নদীর পানিতে তলিয়ে যায়।
অন্য বন্ধুরা তীরে ফিরে এলেও তাদের দেখতে না পেয়ে চিত্কার শুরু করে। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করেন।









