সিল্কসিটিনিউজ ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মইয়ার হাওরের পৌরএলাকার ভবানীপুর বৈধাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার ফার্ভিসের একটি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

নিখোঁজরা হলেন– ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ।
স্থানীয়রা জানান, স্থানীয় মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয়।
ভবানীপুরের কয়েকজন হিন্দু ধর্মের লোকজন গিয়েছিলেন। রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকাযোগে বাড়ি ফেরার পথে বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা ৪ জন নিখোঁজ হন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ পরিচালনা করছে।
আশা করি, তাদের খুব শিগগিরই তাদের উদ্ধার করা সম্ভব হবে।’









