সিল্কসিটিনিউজ ডেস্ক:
ব্রাজিলে দেয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবেক ব্রাজিলীয় ফুটবলার তাসিও মাইয়া দুস সান্তোস। গতকাল বুধবার রিও ডি জেনিরোর পাহাড়বেষ্টিত সান্তা তেরেসা এলাকায় এ ঘটনা ঘটে।
আকস্মিক ও প্রবল এক ঝড়ের কারণে ফুটপাতের পাশে পার্ক করা একটি গাড়ি ও কাছাকাছি থাকা বেশ কয়েকজনের ওপর একটি দেয়াল ধসে পড়ে। এই দুর্ঘটনায় ৪১ বছর বয়সী তাসিও মাইয়া দোস সান্তোস এবং তার বন্ধু ভান্দ্রে কর্ডেইরো নিহত হন।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় প্রায় ৭৫ মাইল বেগে আকস্মিক ঝড়ের কারণে ফুটপাতের পাশে পার্ক করা একটি গাড়ি ও কাছাকাছি থাকা বেশ কয়েকজনের ওপর একটি দেয়াল ধসে পড়ে। এই দুর্ঘটনায় প্রাণ হারানো দুই ব্যক্তির মধ্যে একজন ব্রাজিলের ক্লাব বোটাফোগোর সাবেক স্ট্রাইকার ছিলেন বলে শনাক্ত করা হয়।
প্রাণ হারানো দ্বিতীয় ব্যক্তিটি ৪১ বছর বয়সী এই ফুটবলারের বন্ধু ছিলেন, যার নাম ভান্দ্রে কর্ডেইরো বলে জানা গেছে।
তাঁর এই আকস্মিক ও দুঃখজনক বিদায়ে ব্রাজিলের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বোটাফোগো গভীর শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে।
তিনি একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতেন। ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ সিরি এ তে হয়ে খেলার সময় বিশেষভাবে পরিচিত লাভ করেন।
২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত পেশাদার ফুটবল ক্যারিয়ারে ২৭টি ক্লাবের হয়ে খেলেছেন তিনি।
এছাড়া তিনি ইউরোপা লিগে অংশ নিয়ে বুলগেরিয়ার সিএসকেএ সোফিয়া ও কোস্টারিকার দেপোর্তিভো সাপ্রিসার হয়েও মাঠ মাতিয়েছেন।










