সদ্য প্রকাশিত
প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
দুর্ঘটনা

আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৬১ মিনিট পড়া
আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত কূপে পড়ে মেহেদী হাসান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকালে মেহেদী হাসান অসাবধানতাবশত একটি পরিত্যক্ত কূপে পড়ে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহমেদুল কবির বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরিত্যক্ত কূপ থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, পরিত্যক্ত কূপে সাধারণত বিষাক্ত গ্যাস জমে থাকে।

ধারণা করা হচ্ছে, প্রায় দুই ঘণ্টা কূপের ভেতরে আটকে থাকায় বিষাক্ত গ্যাসের প্রভাবে তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।