সিল্কসিটিনিউজ ডেস্ক:
দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফিটা জিতেছে তারা।
স্পেনের স্মরণীয় মুহূর্তটা উপভোগ করেছেন টেনিসের দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ।
নাদাল পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করলেও মাঠে বসে স্মরণীয় মুহূর্তের সাক্ষী হন আলকারাজ। স্পেনের বিশ্বকাপ জয়ের পর সামাজিকমাধ্যমে নাদাল লিখেছেন, ‘চল উদযাপনে মাতি। দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন।

’ অন্যদিকে আলকারাজ লিখেছেন, ‘চল এবার আনন্দ করি স্পেন।’ মাঠে ঢুকে পড়ে লামিনে ইয়ামালদের সঙ্গে আনন্দও করেছেন আলকারাজ।









