সদ্য প্রকাশিত
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে রেফারিকে কড়া সতর্কবার্তা স্পেন কোচের

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০২৬২ মিনিট পড়া
আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে রেফারিকে কড়া সতর্কবার্তা স্পেন কোচের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি বিশ্বকাপে মাঠের ফুটবলে আর্জেন্টিনার দাপট যেমন দেখা গেছে, তেমনি রেফারিদের কাছ থেকে আলবিসেলেস্তেদের ‘বিশেষ সুবিধা’ পাওয়ার অভিযোগ ঘিরে বিতর্কও কম হয়নি। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকো রেফারির বিরুদ্ধে প্রকাশ্যেই পক্ষপাতের তির ছোঁড়েন।

এমনকি বিষয়টি নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক নালিশও জানায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।
সেই বিতর্কের রেশ ধরেই হয়তো এবার মহাদেবলের আগে রেফারিং নিয়ে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন স্পেনের মাস্টারমাইন্ড লুইস দে লা ফুয়েন্তে। আগামী রবিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের ফাইনাল লড়াইয়ে নামছে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচের পরিচালনার দায়িত্বে থাকছেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ।

স্প্যানিশ কোচের সাফ কথা, ম্যাচে নিয়মের কঠোর প্রয়োগ করতে হবে এই রেফারিকে।
স্প্যানিশ নারি দৈনিক ‘স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’

তবে রেফারিদের প্রতি নিজের সম্পূর্ণ আস্থার কথাও জানাতে ভুলেননি তিনি, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।

একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন বড় ম্যাচে কিভাবে খেলতে হয়।’
মজার ব্যাপার হলো, আর্জেন্টিনা ফুটবল দলের বর্তমান ডিরেক্টর বা কোচিং কোর্সে লিওনেল স্কালোনির প্রশিক্ষক ছিলেন এই লুইস দে লা ফুয়েন্তে। সেই পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে স্পেনের এই ইউরোজয়ী কোচ জানান, ফাইনালে আর্জেন্টিনার কৌশল যা-ই হোক না কেন, স্পেনের মূল লক্ষ্য থাকবে নিজেদের চেনা ছন্দে খেলা।

তিনি বলেন, ‘আর্জেন্টিনা তাদের নিজস্ব ঘরানায় খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়।

নিজেদের ফুটবলকে আরো শক্তিশালী করা এবং সেটিকে আরো নিখুঁত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
একই সঙ্গে স্প্যানিশ ফুটবলারদের মাঠের ভেতরের উসকানি এড়িয়ে চলার পরামর্শ দিয়ে গুরু ফুয়েন্তে বলেন, ‘আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তবে আমাদের ভুগতে হবে। আমরা ফুটবলটা ফুটবলের মতোই খেলতে পছন্দ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো ধরনের উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’