সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
খেলা

ইয়ামালকে নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০২৬২ মিনিট পড়া
ইয়ামালকে নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বার্সেলোনার একটি দাতব্য ফটোশুটে ২০০৭ সালে মাত্র পাঁচ মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করাতে সাহায্য করেছিলেন মহাতারকা লিওনেল মেসি। প্রায় দুই দশক পর সেই ছবিই আবার আলোচনায়।

কারণ, এবার বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো মাঠে প্রতিপক্ষ হতে যাচ্ছেন তারা।
৩৯ বছর বয়সী মেসির সামনে আর্জেন্টিনার হয়ে আরেকটি বিশ্বকাপ জয়ের সুযোগ। অন্যদিকে ১৯ বছর বয়সী ইয়ামাল স্পেনকে শিরোপা জেতানোর স্বপ্ন দেখছেন। এই ম্যাচের আগে নিউইয়র্কে সেই ঐতিহাসিক ছবি নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেন, ‘সত্যি বলতে, ছবিটা একদম পাগলামির মতো। তখন ও শিশু ছিল, আমরা একসঙ্গে একটি ছবি তুলেছিলাম। আর আজ আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছি। এটাই তো জীবন।

’
ইয়ামালকে নিয়ে তিনি বলেন, ‘লামিন অসাধারণ প্রতিভাবান। আমি ওকে খুব কাছ থেকে অনুসরণ করি, কারণ ও এমন একটি ক্লাবে খেলে যাকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছে। ওর সামনে ইতিহাস গড়ার দারুণ সুযোগ রয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, যেন এবার সেটা ও করতে না পারে।

আমি শুধু ওর জন্য শুভকামনা জানাতে পারি।’
মেসি আরো বলেন, ‘কোনো সন্দেহ নেই, এই মুহূর্তে ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ওর সাফল্য কামনা করি, কারণ ওর ভালো হওয়া মানেই বার্সেলোনার ভালো হওয়া। আর সত্যি বলতে, ওই ছবিটা আসলেই অবিশ্বাস্য—জীবন কত অদ্ভুত!’

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ চলাকালে ইয়ামালের বাবা মুনির নাসরাউই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করলে তা নতুন করে আলোচনায় আসে।

ছবিগুলোর আলোকচিত্রী জোয়ান মনফোর্ট জানান, ইউনিসেফ ও স্থানীয় সংবাদপত্র দিয়ারিও স্পোর্ট-এর যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিগুলো তোলা হয়েছিল।