সিল্কসিটিনিউজ ডেস্ক:
সাতক্ষীরার তালায় পানিতে ডুবে রুমানা খাতুন নামের ৫ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রুমানা খাতুন তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের শাহিনুর রহমান মোড়লের মেয়ে।

রুমানার মা রেশমা বেগম জানান, রুমানাকে নিয়ে ছাগল চড়াতে মাঠে যায় রেশমা। বাড়ির পাশের একটি কালভার্টের ওপর রুমানাকে বসিয়ে রেখে ছাগল বাঁধতে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে কালভার্টের ওপর মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে কালভার্টের নিচে পানির ওপর রুমানাকে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।










