সদ্য প্রকাশিত
খেলা

ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো সূর্যবংশীর

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২৬১ মিনিট পড়া
ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো সূর্যবংশীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অভিষিক্ত সূর্যবংশীকে টি-টোয়েন্টি ক্যাপ পরিয়ে দেন ভারতীয় তারকা ব্যাটার তিলক ভার্মা।

এতে ব্যাটিং মাস্টার শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশী সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পর্দাপন করলো।

মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হলো এই হার্ডহিটার ব্যাটসম্যান। এর আগে আছে পাকিস্তানের হাসান রাজা, যিনি ১৪ বছর ২২৭ দিন বয়সে অভিষেক হয়েছিলো।

এর মধ্যদিয়ে অপরিণত প্রতিভাদের তালিকায় যুক্ত হলেন বৈভব।

যাঁদের অনেকে কৈশোরেই আন্তর্জাতিক মঞ্চে আবির্ভূত হয়ে আবার অনেকে হারিয়েও গিয়েছে।