নিজস্ব প্রদিবেদক:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন (রেজি নং-বি-২১০৪) উত্তরাঞ্চল সার্কেল সংস্থার উদ্যোগে নগরীর তেরখাদিয়াস্থ হায়দার কনভেনশন সেন্টার ও রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।City & Local Guides
সংগঠনের সভাপতি মো. শাহীনূরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও রাজশাহী জিপিওর সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শহীদ ইকবাল।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ইউনিয়নের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলাবাগান বড় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মাসাদুল হাসান।









