পাবনা

ক্লাস চলাকালীন ফ্যান মাথার ওপর পড়ে স্কুলশিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক১১ জুন ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

পাবনায় ক্লাস চলাকালে ফ্যান মাথায় পড়ে পঞ্চম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ (১০)।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের পঞ্চম শ্রেণির কক্ষের ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নয়। যেহেতু দুর্ঘটনা সে কারণে তার পিতার কোনো অভিযোগ নেই।

’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরো বলেন, ‘আমরা সব সময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই পুনরায় সব ফ্যান ঠিক আছে কি না দেখা হবে এবং নতুন ফ্যান লাগানো হবে।’