সদ্য প্রকাশিত
খেলা

বজ্রপাতে খেলা বন্ধ, জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

নিউজ ডেস্ক৯ জুন ২০২৬১ মিনিট পড়া
বজ্রপাতে খেলা বন্ধ, জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ার পরাজয় আর বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত। শুধু দেখার বাকি ছিল ব্যবধানটা।

এমন সময় শুরু হলো বজ্রপাত! দুই দলের খেলোয়াড় ও মাঠের আম্পায়াররা তাই নিরাপদ আশ্রয়ের খোঁজে ফিরে গেলেন ড্রেসিংরুমে। মিরপুরে খেলা আপাতত বন্ধ। বাংলাদেশের জয়ের অপেক্ষা তাই বাড়ল।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান করেছে অস্ট্রেলিয়া।

সফরকারীদের জিততে দরকার ৪৬ বলে ৯৪ রান, স্বাগতিকদের চাই একটিমাত্র উইকেট অথবা ২৮৩ রানের মধ্যে আটকে ফেলা।
ম্যাচটা জিতলেই ২১ বছর পর ওয়ানডে অস্ট্রেলিয়াকে বধ করবে বাংলাদেশ। লাল-সবুজের দল এর আগে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে একবারই ওয়ানডে ম্যাচ জিতেছিল; ২০০৫ সালে কার্ডিফে।