সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

নিউজ ডেস্ক৮ জুন ২০২৬১ মিনিট পড়া
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় খোদেজা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা-ফরিদপুর রেললাইনের নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোদেজা খাতুন উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের আইয়ুব শেখের স্ত্রী।

ভাঙ্গা রেলওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহজালাল বিষয়টি নিশ্চিত করে জানান, ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ লোকাল ট্রেনের ধাক্কায় সেতুর ওপর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ব্রিজটি পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। কানে কম শোনার কারণে তিনি ট্রেনের শব্দ বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’