সদ্য প্রকাশিত
খেলা

বিশ্বকাপের আগে নেইমারকে ছুঁলেন হ্যারি কেইন

নিউজ ডেস্ক৭ জুন ২০২৬১ মিনিট পড়া
বিশ্বকাপের আগে নেইমারকে ছুঁলেন হ্যারি কেইন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফুটবলের দুই ভিন্ন মহাদেশ, দুই ভিন্ন ধাঁচের তারকা। একজন ব্রাজিলের সাম্বা ফুটবলের প্রতীক, অন্যজন ইংল্যান্ডের নির্ভরতার নাম।

তবে ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে একটি জায়গায় এসে এক কাতারে দাঁড়িয়েছেন নেইমার ও হ্যারি কেইন।
আন্তর্জাতিক ফুটবলে দুজনের গোলসংখ্যাই এখন ৭৯। ফলে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে দশম অবস্থানে রয়েছেন এই দুই তারকা।

ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার।

এই গোলসংখ্যা তাকে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেলেকে। ব্রাজিলের জার্সিতে ৭৭ গোল করে দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন তিনি।
অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে ৭৯ গোল করে ইতিমধ্যেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হ্যারি কেইন।

গত রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে গোল করে এই মাইলফলকে পৌঁছান তিনি। ম্যাচসংখ্যার বিচারে কেইনের সাফল্য আরো বেশি চোখে পড়ে, কারণ মাত্র ১১৩ ম্যাচ খেলেই তিনি এই উচ্চতায় পৌঁছেছেন।
দুই তারকার ক্যারিয়ারের পথ অবশ্য ভিন্ন। নেইমার বরাবরই ছিলেন সৃজনশীলতা, ড্রিবলিং ও ব্যক্তিগত নৈপুণ্যের প্রতীক। অন্যদিকে কেইন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিখুঁত ফিনিশার এবং নির্ভরযোগ্য গোলমেশিন হিসেবে।