রাজশাহী

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষীকিতে ৮নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক৩০ মে ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদত বার্ষীকিতে ৮নং ওয়ার্ড যুবদল এর উদ্যেগে দোয়া ও খাবার বিতরণ করা হয় । সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে নগরীর ৮নং ওয়ার্ড কাজিহাটায় যুবদলের উদ্যেগে এই আয়োজন করা হয়। দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ রতন আলী, সাধারণ সম্পাদক মুইদ, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিলন, সোহেল রানা, মহানগর যুবদলের সদস্য মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, নীরব খাঁন তারেক, আকলেছুর রহমান সাজিম, তানভির আহম্মেদ ফিরোজ,রাজপাড়া থানা যুবদলের মশিউর রহমান হৃদয়, ওয়াসিম আলীসহ যুবদল মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ খালিদ, মহানগর বিএনপি নেতা ফরিদ হোসেন রবিউল, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন বিএনপি নেতা শরিফুল ইসলাম ফায়ারিং, ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সিহাব, বিএনপি নেতা মোঃ আলাল উদ্দিন, যুবদলের রাজশাহী মহানগর ও রাজপাড়া থানা এবং ৮নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।