সদ্য প্রকাশিত
খেলা

আন্তঃকলেজ জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন ময়মনসিংহ

নিউজ ডেস্ক২৪ মে ২০২৬১ মিনিট পড়া
আন্তঃকলেজ জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন ময়মনসিংহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এবার ক্রীড়াঙ্গনেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করলো ময়মনসিংহ মহাবিদ্যালয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হওয়া আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের জাতীয় আসরের ফাইনাল বাগেরহাট জেলার সাকিনা আযহার টেকনিক্যাল কলেজকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়।

খেলার শুরু থেকেই সাকিনা আযহার টেকনিক্যাল কলেজের গোলমুখে আক্রমণের পসরা সাজায় ময়মনসিংহ মহাবিদ্যালয়। ফলও পায় তারা। কেননা ফাইনালের ২-০ ব্যবধানের জয় তারই সাক্ষ্য দেয়।

ফাইনাল ম্যাচ শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম।

বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোঃ মাহবুবুর রহমান।
এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও একক আধিপত্য দেখিয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফুটবলাররা। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়নদের ওমিদুল ইসলাম।

ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন একই দলের সাগর সরকার। টুর্নামেন্ট জুড়ে অনবদ্য খেলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন মো: শফিক। অন্যদিকে রানার আপ দল সাকিনা আযহার টেকনিক্যাল কলেজের সৌমেন দে জিতেছেন ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার।