সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

‘ইন্দো প্যাসিফিক অঞ্চল জ্বালানির প্রধান উৎস হতে চলেছে’ জয়শঙ্কর-রুবিওর বার্তা

নিউজ ডেস্ক২৪ মে ২০২৬২ মিনিট পড়া
‘ইন্দো প্যাসিফিক অঞ্চল জ্বালানির প্রধান উৎস হতে চলেছে’ জয়শঙ্কর-রুবিওর বার্তা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্ব রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি লাইফলাইন হতে চলেছে, যা এই অঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। রবিবার (২৪ মে) নয়াদিল্লির ঐতিহ্যবাহী হায়দরাবাদ হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এই বার্তা ব্যক্ত করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে কোয়াড জোট প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে জয়শঙ্কর স্মরণ করেন, কিভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় জোটটি শুরু হয়েছিল। সেই সঙ্গে কোয়াড গঠনের আলোচনায় শুরু থেকেই যুক্ত ছিলেন রুবিও।

কোয়াডের গুরুত আরোপ করে জয়শঙ্কর বলেন, ‘ভবিষ্যতের দিকে তাকালে দেখা যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে ইন্দো-প্যাসিফিক আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এটি এমনকি একটি বড় জ্বালানি লাইফলাইনেও পরিণত হবে।

’
অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই কোয়াড জোটের অন্যতম মূল লক্ষ্য হবে বলে যোগ করে তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, জ্বালানি ও বাণিজ্যের মতো ক্ষেত্রগুলিতে দিল্লি-ওয়াশিংটনের মধ্যে প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোয়াড নিয়ে কাজ চলছে এবং আজ থেকে দুই দিন পর আপনারা আমাদের মঞ্চে কোয়াড নিয়ে কথা বলতে দেখবেন। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, আমাদের বলার মতো একটি ভালো ও জোরালো গল্প থাকবে।

মূলত আগামী ২৬ মে অনুষ্ঠিতব্য কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঠিক আগে এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনা ও যৌথ বিবৃতিটি প্রকাশ হলো।

হরমুজ প্রণালি অবরোধ এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিকল্প ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।