সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

দেবাংশু পান্ডা বিশাল জয়ের পথে, ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে শুভেন্দুর

নিউজ ডেস্ক২৪ মে ২০২৬১ মিনিট পড়া
দেবাংশু পান্ডা বিশাল জয়ের পথে, ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে শুভেন্দুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পশ্চিমবঙ্গের ফলতা উপনির্বাচনে তৃনমূল কংগ্রেস (টিএমসি) প্রার্থী সরে দাঁড়ানোয় সহজ জয়ের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ১৯ দফা বোট গণনা পরে বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখেরও বেশি ভোটে এগিয়ে আছেন।

বিজেপির দেবাংশু পান্ডা ১,৩৭,৪৭৩ ভোট পেয়েছেন, অন্যদিকে সিপিআইয়ের (এম) শম্ভুনাথ কুর্মি ৩৮,২৬৫ ভোট পেয়ে পিছিয়ে আছেন। এর আগে ফলতায় বিজেপি বড় জয় পাবে এক সভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রবিবার (২৪ মে) পশ্চিমবঙ্গের ফলতা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এই আসনের প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিআইয়ের (এম) শম্ভুনাথ কুরমি এবং কংগ্রেস প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা। পুনঃভোটের আগে এক অপ্রত্যাশিত ঘটনায়, টিএমসির জাহাঙ্গীর খান তার মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে, ২৯ এপ্রিল এই আসনে প্রথম ভোটগ্রহণ হয়েছিল। তবে ফলাফল ঘোষণার দুই দিন আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ওই আসনে পুনঃভোটের নির্দেশ দেয়, যা ২১ মে অনুষ্ঠিত হয়।