নাটোর

লালপুরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু আহত ২ নারী শ্রমিক 

নিউজ ডেস্ক২১ মে ২০২৬১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ইট ভাটায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় শাপলা খাতুন (৩০) ও সুফিয়া (৫০) নামের দুই নারী শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকায় সুপার ইটভাটায় কাজ করার সময় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত এসকেন আলী ভোলা উপজেলার বালিতিতা গ্রামের মৃত আদুর আলীর ছেলে । আহত শাপলা খাতুন জোতদৈবকি গ্রামের  ফিরোজ শেখের স্ত্রী ও সুফিয়া খাতুন পলানের স্ত্রী।

ইট ভাটার শ্রমিক ও স্থানীয় সুত্রে জানাযায় সিরাজীপুর সুপার ইট ভাটায় এসকেন আলী ভোলাসহ কয়েক জন শ্রমিক কাজ করছিলেন। সকাল থেকে আকাশ মেঘা ছন্ন  ছিলো। হঠাৎ বিদ্যুৎ চমকে একটি বজ্রপাত তাদের উপর পড়ে গুরুতর আহত হন। এসময় ভাটার লোকজন ও শ্রমিক তাদেরকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষনা করেন এবং আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুনকে চিকিৎসা প্রদান করেন। আহত শাপলা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবরের নিকট হস্তান্তর করা হয়েছে।