সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
খেলা

বৃন্দাবন সরকারি কলেজকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ময়মনসিংহ মহাবিদ্যালয়

নিউজ ডেস্ক২১ মে ২০২৬২ মিনিট পড়া
বৃন্দাবন সরকারি কলেজকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ময়মনসিংহ মহাবিদ্যালয়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর জাতীয় পর্যায়ে শুভ সূচনা করেছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। আজ (বুধবার) বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তারা।

এ জয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে তারা।
উদ্বোধনী দিনে মাঠের লড়াইয়ে ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠের চারপাশজুড়ে দারুণ পাসিং ও টিম স্পিরিটের প্রদর্শনীর মাধ্যমে প্রথমার্ধেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে বৃন্দাবন সরকারি কলেজের রক্ষণভাগকে ব্যস্ত রেখে একের পর এক গোল করে ৫-০ ব্যবধানের এই বিশাল জয় নিশ্চিত করে ময়মনসিংহ মহাবিদ্যালয়।

বিপরীতে বৃন্দাবন সরকারি কলেজ বেশ কিছু আক্রমণ চালালেও ময়মনসিংহের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দক্ষতায় কোনো গোল করতে পারেনি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় নক-আউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেছেন, ‘কলেজ পর্যায়ের এই ফুটবলারদের মধ্য থেকেই আগামী দিনের জাতীয় দলের তারকা খেলোয়াড় বেরিয়ে আসবে।

’
দেশের ৮টি বিভাগের সেরা ১৬টি কলেজ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের নক-আউট পর্বের বাকি ম্যাচগুলো দেশের বিভিন্ন ভেন্যুতে একযোগে চলছে। আগামী কয়েক দিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ঢাকায় এই প্রতিযোগিতার সমাপনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।