নাটোর

লালপুরে প্রাইভেট কার তল্লাশি করে বিদেশি পিস্তুল ও ১০ রাউন্ডগুলিসহ ৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক২০ মে ২০২৬২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে বিদেশি পিস্তল, গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার পালিদেহা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মাহামুদ হাসান সোনা মনি (৪০), মৃত আব্দুল হামিদের ছেলে কাজল (৪০), বাঘা উপজেলার হিলালপুর (মহদীপুর) এলাকার নুর মোহাম্মদের ছেলে সামাদ মোল্লা (৪৭), ও লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের আহসান আলীর ছেলে মনিরুজ্জামান (৩৯)।

লালপুর থানা সূত্রে জানা যায়, এসআই মোঃ আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় আক্কাস মেম্বারের বাড়ির নিকটে অভিযান পরিচালনা করার সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তাদের দেহ ও প্রাইভেটকার তল্লাশি চালান। এসময় তাদের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ৬টি মোবাইল ফোন ও রঙের প্রাইভেটকারসহ হত্যা, চাঁদাবাজি সহ এজাহারভূক্ত ২৪মামলার আসামী মাহামুদ হাসান সোনা মনি, এজাহারভূক্ত ১৪ মামলার আসামী সামাদ মোল্লা, কাজল ও  মনিরুজ্জামান কে গ্রেফতার করে পুলিশ। এসময় অজ্ঞাতনামা আরো একজন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

রাতে লালপুর থানায় মাহামুদ হাসান সোনা মনি অসুস্থ হলে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে লালপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে এবং আটককৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামীকে চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।