রাজশাহীর খবর

সাপাহারে ৫’শ ৫০ টি স্পন্সর পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সাপাহার  প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে ৫’শ ৫০ টি স্পন্সর পরিবারের মাঝে গাছের চারা বিতরণকরা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার হাপানিয়া শিয়ালমারী গ্রামে এ চারা বিতরণ করা হয়।
বে-সরকারী উন্নয়ন সংস্থা বিডিও ,বিএসডিও এবং অ্যাকশান এইড বাংলাদেশের আয়োজনেএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ।

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার শামসুল হক, সহকারী প্রোগ্রাম অফিসার সুদেশ চন্দ, স্পন্সরশীপ অফিসার দেলোয়ার হোসেন, স্পন্সরশীপ এসোসিয়েট লরেন্স বারোয়া প্রমুখ।

 

উপজেলার গোয়ালা, পাতাড়ী ও তিলনা ইউনিয়নের ৫’শ ৫০ টি স্পন্সর পরিবারের মাঝে তিনটি করে (আম, নিম ও মেহগনি) মোট ১৬৫০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

স/অ