সদ্য প্রকাশিত
খেলা

আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন

নিউজ ডেস্ক১৫ মে ২০২৬১ মিনিট পড়া
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটার তিলক ভার্মাকে ঘিরে আর্শদীপ সিংয়ের একটি মন্তব্য নিয়ে ভারতীয় ক্রিকেটে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং অনেকেই এটিকে বর্ণবাদী আচরণ হিসেবে সমালোচনা করেন।

বিষয়টি নিয়ে কড়া শাস্তির দাবি তুলেছেন ভারতের সাবেক স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।

ঘটনার সূত্রপাত চলমান আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস ম্যাচের আগের দিন, যখন স্ন্যাপচ্যাটে পোস্ট করা একটি ভিডিওতে আর্শদীপ তিলকের উদ্দেশে একটি মন্তব্য করেন, যা পরে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ভিডিওতে আরও কিছু মন্তব্যও ছিল, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে আর্শদীপের মন্তব্যকে ক্যাজুয়াল রেসিজম বলে আখ্যা দেন এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর জেরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়।

এদিকে মাঠের পারফরম্যান্সে মুম্বাই ইন্ডিয়ানস পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ জয় পায়। সেই ম্যাচে তিলক ভার্মা ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন এবং দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

সূত্র: যুগান্তর