রাজশাহীর খবর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পদে শাহজাহান মিঞা নির্বাচিত

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমান প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

 

শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

 

কমিটিতে ১৭ জনকে স্থায়ী কমিটিতে, ৭৩ জনকে উপদেষ্টা, ৩৫ জন ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক মিলে ১৭৪ জন এবং সদস্য রাখা হয়েছে ২৯৩ জনকে। সদস্যদের মধ্যে ১১৩ জন নতুন। এছাড়া ৫০২ জন নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন।

 

এদের ৪৯৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে। গেল ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের চার মাস ১৬ দিন পর এই কমিটির ঘোষণা আসলো।

স/শ