সদ্য প্রকাশিত
খেলা

পিএসএলে পাকিস্তানি তরুণের হ্যাটট্রিক

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
পিএসএলে পাকিস্তানি তরুণের হ্যাটট্রিক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান ১১তম আসরে প্রথম হ্যাটট্রিক করলেন আলী রাজা। করাচি কিংসের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন পেশোয়ার জালমির ১৮ বছল বয়সী এই তরুণ পেসার।

পিএসএলের ইতিহাসের প্রথম হ্যাটট্রিককা করেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। তিনি ২০১৬ সালে করাচির কিংসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন তিনি। পিএসএলে মোট হ্যাটট্রিক হয়েছে সাতবার। এর মধ্যে পাঁচজন পাকিস্তানি বোলার, দুইজন বিদেশি।

আজ বুধবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে করাচি কিংস। ইনিংসের একিটারে শেষ ওভারে আসল চমক দেখান তরুণ পেসার আলী রাজা।

ওভারের চতুর্থ বলে খন্দকার শাহ হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন। পঞ্চম বলে শহীদ আজিজকে আউট করার পর শেষ বলে হাসান আলীকে শূন্যরানে বিদায় করে হ্যাটট্রিক পূর্ণ করেন আলী রাজা।

আর করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। দলের হয়ে ৫১ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৮৬ রান করেন ওপেনার জেসন রয়। এছাড়া ১৯ বলে তিন ছক্কায় ৩৯ রান করেন আজম খান।

পেশোয়ার জালমির হয়ে আলী রাজা ৪ ওভারে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন।