সিল্কসিটিনিউজ ডেস্ক :
ঠাকুরগাঁওয়ের সদরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ইসলাম (৩০) বগুড়ার গাবতলী উপজেলার দুর্ঘাটা এলাকার বাসিন্দা।

তিনি একটি সিরামিক প্রতিষ্ঠানের ডেলিভারি কর্মী ছিলেন। আহতরা হলেন—পিকআপচালক সফিকুল ইসলাম (৪৫), বাসের হেলপার মো. বাবু মিয়া (৩০)। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, সিরামিক পণ্যবোঝাই পিকআপটি ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল।
সকাল ৬টার দিকে আলীর মোড়ে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হাতাহতের ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ফায়ার স্টেশন সংযুক্ত সহকারী পরিচালকের দপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক বলেন, ‘পিকআপ ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন মারা যান। যিনি নিহত হয়েছেন, তার শরীর থেকে হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।










