সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ রামাত হোভাভ শিল্পাঞ্চলে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে সেখানের একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

রবিবার এক আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, ‘দক্ষিণ ইসরায়েলের একটি স্থানে আঘাতের খবর পাওয়া গেছে।

সেখানে উদ্ধারকারীসহ বিভিন্ন বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে।’
উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্য মতে, বীরশেবার দক্ষিণে অবস্থিত রামাত হোভাভ শিল্পাঞ্চলে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল রামাত হোভাভের একটি কারখানায় আঘাত হেনেছে ইরানি ওই ক্ষেপণাস্ত্রটি।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
টাইমস অব ইসরায়েল জানায়, এই নিয়ে শিল্পাঞ্চলটিতে তৃতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক মিনিটের ব্যবধানে এলাকাটিতে সাইরেনের বাজছে।