নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে ড্রেন থেকে অজ্ঞাত (৫০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে নগরীর ভাটাপাড়ায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, নিহতের মাথাসহ শরীরের অংশ ড্রেনের মধ্যে ঢুকেছিল৷ আর পা উপরের দিকে ছিল। ধারনা করা হচ্ছে- তিনি প্রস্রাব করতে বসে অসাবধানতা বসত ড্রেনে পড়ে মারা গেছেন। তার শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
তিনি জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এছাড়া মরদেহের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় মামা হবে। এছাড়া মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।









