লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেজ-২এর অংশ হিসেবে বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা কে গ্রেফতার করেছে পুলিশ ।
লালপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে লালপুর থানা পুলিশ উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (২১ডিসেম্বর) দুপুরে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- লালপুর উপজেলায় যে কোন অপ্রীতিকর ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









