নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় হাজী কল্যাণ সমিতির পরিচালনায় নলডাঙ্গায় ডায়াবেটিক সেন্টার এর কার্যক্রম চালু করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে ও অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা,মোঃ রফিকুল ইসলাম,ডঃ রবিউল আওয়াল,জেলা বিএনপির সদস্য এমএ হাফিজ,
উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলার রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন,সমাজসেবক ইয়াচিনুর রহমানসহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন,নলডাঙ্গায় হাজী কল্যাণ সমিতির পরিচালনায় ডায়াবেটিক সেন্টার এর কার্যক্রম চালু হলো আপনার সকলে প্রতিষ্ঠানটির প্রচার বৃদ্ধি করবেন। এখান থেকে সকলে সেবা পাবেন। নলডাঙ্গায় এই প্রথম ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্ধোধন করা হলো। এখানে সকলে ডায়াবেটিক পরিক্ষা করে সেবা গ্রহণ করে সুস্থ থাকবেন।









