রাজশাহী

বাঘায় পদ্মা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার মানিকের চর কলার বাগান এলাকায় পদ্মা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক ৪৫) মরদেহ উদ্ধার করেছে চারঘাট নৌ পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর কলার বাগান এলাকায় পদ্মা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে উপজেলার মানিকের চর কলার বাগান এলাকায় পদ্মা নদীতে স্থানীয় বাসিন্দারা অর্ধগলিত অজ্ঞাতনামা এক যুবকের লাশ দেখতে পায়।

পরে স্থানীয় বাসিন্দারা নৌ-পুলিশ ও থানা পুলিশকে খবর দিলে নৌ পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ন কবির বলেন, মরহে উদ্ধারের পর আমরা আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি।

তিনি আর বলেন, লাশ ময়না তন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।