রাজশাহী

পোষ্য কোটা বাতিলের ঘোষণা :উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে ৫ম দিনের মতো পূর্ণ দিবস ধর্মঘট পালন কর্মবিরতি করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রবিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ পূর্ণ দিবস অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধা  তাদের ন্যায্য  অধিকার।

তাদের সন্তানেরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা ১ শতাংশ নয়, ৫ শতাংশপ্রাতিষ্ঠানিক অধিকার বহাল চান।

তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত  আন্দোলন চালিয়ে যাবেন। আজ একাডেমিক কার্যক্রমসহ ক্লাস বন্ধ আছে তবে পরীক্ষা ও জরুরি কার্যক্রম চলছে। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এর আগে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গত ২ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত রাবির প্রশাসন ভবনে তালা মেরে দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

পরে রাত ১০টায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।