রাজশাহী

প্রায় দেড়যুগ পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

প্রায় দেড়যুগ পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। আজ রোববার দুপুর থেকে নগরীর কেন্দ্রীয় ঈদগাহর সামনে সম্মেলন শুরু হয় এই সম্মেলন।

দীর্ঘদিন পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা দেখা গেছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে সকাল থেকে সম্মেলনে যোগ দিতে দুরদুরান্ত থেকে নেতাকর্মীরা নগরীতে প্রবেশ করেন। দুপুর গড়ানোর সাথে সাথে সম্মেলন স্থল কানায় কানায় পুর্ণ হয়ে যায়।

সম্মেলনস্থলে জায়গা না পেয়ে বিএনপির নেতাকর্মী সমর্থকরা পদ্মা নদীর ধারসহ আশপাশের এলাকায় অবস্থান নেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা।

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সকল নেতাকর্মী সহ সাধারণ জনগণ।

২০২১ সালের ১০ ডিসেম্বরে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়। তারপর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে আহ্বায়ক কমিটিতেই চলছে রাজশাহী মহানগর বিএনপি।