নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন,আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বিএনপি এই কথা আর শুনতে চায় না।
আজ সকাল ১১ টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন,সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা।যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগনের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া।
এ সময় তিনি বিগত সরকার আওয়ামী লীগের মত আচরণ করা থেকে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেন।অনুষ্ঠানে নেতা-কর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।









