নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল গ্রামস্থ এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার আসামী আপেল মাহমুদ (৪০) গ্রেফতার করে। এসময় ২৪ বোতল অ্যালকোহল (স্পিরিট) উদ্ধার করে। গতকাল সোমবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল গ্রামস্থ এলাকায় নিজ বসতবাড়ীতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য অ্যালকোহল বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাবের একটি গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। সোমবার গভীর রাতে উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার বসতবাড়ী তল্লাশী করে ২৪০ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে। এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

আসামী এলাকার চিহ্নিত মাদক মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ এর আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট ৯০% অ্যালকোহল যুক্ত মাদক বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগামারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।









