মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের তুলশীক্ষেত্র বিলকুমারী বিল নিয়ে কৃষকদের মধ্যে সীমানা জটিলতা নিয়ে বিরোধ নিরসনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোহনপুর ও তানোর উপজেলার প্রশাসনের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে তুলশীক্ষেত্র নামক স্হানে ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনছার আলী মাস্টার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামের উদ্যোগে শান্তির লক্ষ্যে মোহনপুর ও তানোর উপজেলার প্রশাসনকে নিয়ে এই বিরোধ নিরসনে এগিয়ে আসেন।

জানা যায়, বিলকুমারী বিল তানোর ও মোহনপুর উপজেলার শেষ সীমানা হওয়ায় তানোরের কৃষকেরা মোহনপুর সীমানায় ঢুকে খাস জমি হতে ধান কেটে নিয়ে যায়।এই নিয়ে এলাকায় কৃষকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।ফলে মোহনপুর উপজেলার সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা ও তানোর উপজেলার সহকারী কমিশনার ভুমি মাস্তুরা আমিনা সরকারী সার্ভেয়ার আমানুউল্লাহ আমান ও মাসুমের দ্বারা দুই উপজেলার সীমানা নির্ধারন করেন।মোহনপুর উপজেলা নকশায় মোহাম্মদপুর মৌজা ২৮ একর ৫২ শতক, বাজে দেওপুর মৌজায় ১৮ বিঘা খাস জমি বের হয়।
পরে ধান চাষীদের নিয়ে দুই এ্যাসিল্যান্ড বলেন সীমানা করা হলো, নিজ নিজ সীমানার বাহিরে খাস জমি আবাদ ফসল করা যাবে না।রাষ্ট্রের প্রয়োজনে সেই খাস জমি গুলো সরকার যে কোন সময় নিতেও পারে।এই জমি গুলো নিয়ে কেউ বিরোধ বা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি কেউ করবেন না।
এই সময় উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন সহ উভয়ের সঙ্গীয় ফোর্স, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, আব্দুল কাদের, লোকাল সার্ভেয়ার শীতেন, কৃষক,ব্যবসায়ী সহ জনসাধারণ গণ।









