নিজস্ব প্রতিবেদক:
উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা কিশোর কুমারের ৮৭তম জন্মদিনে গান গাইতে ভারতে গেলেন রাজশাহীর সঙ্গীতশিল্পী সুমন কিশোর।
সমুন কিশোর গত সোমবার রাজশাহী থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। তিনি কিশোর কুমারের জন্মস্থান ভারতের মহারাষ্ট্রের খান্ডোয়াতে ‘কোলকাতা কিশোর কুমার ফ্যান ক্লাব’র আমন্ত্রণে বিশেষ সঙ্গীতানুষ্ঠানে আজ গান পরিবেশন করবেন বলে তার ঘোনিষ্টজনরা সিল্কসিটি নিউজেকে নিশ্চিত করেছেন।

সুমন কিশোরের ভাতিজা মির রিমন সিল্কসিটি নিউজকে বলেন, চাচা দীর্ঘদিন ধরেই কিশোরের মতো করেই কণ্ঠ দিতে পারেন। এর জন্য ভারতে তার কিছু ফ্যানও রয়েছে। মূলত তাদের উদ্যোগেই চাচাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে ভারতের একটি অনুষ্ঠানে গান গাইতে।
ওই আমন্ত্রণ পেয়ে চাচা এরই মধ্যে ভারতে পাড়ি জমিয়েছেন। এখন আমরা অপেক্ষা করছি চাচার সেই মহেন্দ্রক্ষণের জন্য-যোগ করেন রিমন।
স/আর









