রাজশাহী

লালপুরে বিদ্যালয়ের অফিস পক্ষে চুরি

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে একটি বিদ্যালয়ের বাথরুমের গ্রিল ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে চুরির ঘটনা ঘটেছে। বুধবার ৮ জানুয়ারি ভোর রাতে উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এঘটনা ঘটে।

এ ঘটনায়  বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযোগ  সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ছুটি শেষে বিদ্যালয়ের অফিস কক্ষ তালা দিয়ে প্রধান শিক্ষক কর্মচারী বাড়ি চলে যান। বুধবার সকালে বিদ্যালয়ের অফিস খোলার পর দেখা যায় ভেতরের জিনিসপত্র আসবাবপত্র, ভাঙচুর এবং কাগজপত্র তছনছ করে ফেলে রাখা আছে। এসময় কক্ষের বিভিন্ন জিনিসপত্রের খোঁজ করে দেখা যায় ১৬ ইঞ্চির একটি এলইডি টিভি, তিন কেজি ওজনের কাঁসার তৈরি একটি ঘন্টা, একটি অণুবীক্ষণ যন্ত্র ও কিছু কাগজপত্রসহ ৬০ হাজার টাকা মূল্য মানের জিনিসপত্র কে বা কারা নিয়ে গেছে। এঘটনায় লালপুর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক তপন কুমার রায় জানান সিসি ক্যামেরায় দেখা যায় বুধবার ভোর রাতে অফিস কক্ষে বাথরুমের পেছনে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে তা স্পষ্ট  করে বলা যাচ্ছে না। ঘটনার পর চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে লালপুর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স.আর