সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আরএমপিতে গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
আরএমপিতে গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

১৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় আরএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো গ্রান্ড মাস্টার প্যারেড। এ সময় আরএমপি’র পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক গ্রান্ড মাস্টার প্যারেডে সালামি গ্রহণ করেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিশের মিডিয়াসেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারেড পরিদর্শন শেষে পুলিশ কমিশনার আরএমপি পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন। এ সময় ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার । করোনা ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা কম্পাউন্ডসমূহ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

জি/আর