রাজশাহীর খবর

রাজশাহী বিভাগের বাড়ছেই করোনা আক্রান্ত রোগী, এক নজরে চিত্র

নিউজ ডেস্ক৪ মে ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

গত মার্চ  থেকে অদ্যবধি রাজশাহী বিভাগের করোনা আক্রান্ত চিত্র সিল্কসিটিনিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো। গতকাল রবিবার রাজশাহী ও বগুড়ার ল্যাবে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে।  ফলে সোমবার পর্যন্ত বিভাগের আট জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। এর মধ্যে মারা গেছেন ২ এজন। সুস্থ হয়েছেন তিনজন। বিভাগের সবচেয়েছে বেশি আক্রান্তের সংখ্যা জয়পুরহাটে। এখানে আক্রান্তের পরিমাণ ৩৪জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়ায় আক্রান্তের সংখ্যা ২১, তারপরে নওগাঁয় আক্রান্ত ১৭, রাজশাহীতে ১৫, পাবনায় ১১, নাটোরে ৯, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ ২ জন করে।