সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

মাঠপর্যায়ের সাথে উন্নয়ন কর্মকাণ্ড প্রচার নিয়ে শিবগঞ্জে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
মাঠপর্যায়ের সাথে উন্নয়ন কর্মকাণ্ড প্রচার নিয়ে শিবগঞ্জে প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে শিবগঞ্জে প্রস্তুতি সভা

ভ্রাম্যমান প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠপর্যায়ের সাথে উন্নয়ন কর্মকাণ্ড প্রচার, জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধেী ভিডিও কনফারেন্স বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্বে) ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, পৌর মেয়র কারিবুল হক রাজিন, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, ওসি (তদন্ত) সারোয়ার জাহানসহ অন্যরা।

 

উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।

স/আর