পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়া উপজেলায় জাতীয় যুব দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার এক বর্ণ্যাঢ্য যুব র্যালি করা বের হয়।
র্যালীটি উপজেলা চত্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে হলে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পুঠিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, ইউপি চেয়ারম্যান গাজী সুলতান আলী, সাজ্জাদক হোসেন মুকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাপলা প্রমূখ।
পরে যুব ঋণের চেক ও অনুদানের চেক প্রদান করা হয়।
স/শ
পুঠিয়ায় যুব দিবস পালিত










