নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাটের শান্তিনগরের আদিবাসীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা জানান, এতে বাড়ির গৃহস্থালী সামগ্রী, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশনসহ তাদের বাড়ি-ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ষ্টেশনের ইন্সপেক্টর জাহানুর ইসলাম জানান, শান্তিনগরের সঞ্চয় কুমার ও তার ভাই সুবাস কুমারের বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

স/আর









