সদ্য প্রকাশিত
জয়পুরহাট

ক্ষেতলালে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
ক্ষেতলালে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

জয়পুরহাটের ক্ষেতলালে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। ক্ষেতলাল উপজেলা পরিষদ এর অর্থায়নে মঙ্গলবার বেলা ‍১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুর রহিম।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক নূর মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

স/অ