লাইফ স্টাইল

৯ জুলাই: ইতিহাসে আজকের এই দিনে

নিউজ ডেস্ক৯ জুলাই ২০১৮৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ ৯ জুলাই ২০১৮, সোমবার। ২৫ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

৬২৮ – হযরত রাসূলুল্লাহ (সা.) কর্তৃক রাজন্যবর্গের নামে পত্র প্রেরণ।

৭৪২ – ইমাম ইবন শিহাব যুহরীর ইন্তেকাল ।

১৮১০ – নেপোলিয়ানের অধীনে হল্যান্ড ফরাসী সাম্রাজ্যের অধিভুক্ত হয়।

১৮১৬ – আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮৭৭ – উইম্বলডন প্রতিযোগিতার উদ্বোধন হয়।

১৯১৯ – জার্মানির ভার্সাই চুক্তি অনুমোদন।

১৯৪১ – সোভিয়েত ইউনিয়নের পসকভ অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর দখলে চলে যায়।

১৯৪৬ – শ্যামদেশের রাজা আনন্দ মাইদল আততায়ীর হাতে নিহত।

১৯৪৮ – এক মাস যুদ্ধ বিরতির পর আরব ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়।

১৯৫৫ – নিউক্লিয়াস অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে রাসেল আইনস্টাইনের ইশতেহার প্রকাশ।

১৯৭১ – মরক্কোর বাদশা হোসেনের জন্মদিন অনুষ্ঠানে হামলা। ১০০ লোক নিহত।

১৯৭২ – দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সদস্যরা ফিলিস্তিনের সংগ্রামী লেখক গাসান কানানিকে হত্যা করে।

১৯৭৩ – বাহামার স্বাধীনতা লাভ।

১৯৮৯ – আর্জেন্টিনায় ৬০ বছরের মধ্যে প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে কার্লোস মেনেসের শপথ গ্রহণ।

১৯৯১ – মেক্সিকোতে দীর্ঘস্থায়ী (৫৮ সেকেন্ড) সূর্যগ্রহণ। ২০৩২ সালের আগে এতো দীর্ঘ সূর্যগ্রহণ হবে না বলে ধারণা।

১৯৯৬ – বরিস ইয়েলৎসিন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাশিয়ার পুনরায় চেচনিয়া আক্রমণ।

১৯৯৭ – শিরোপা নির্ধারণী ম্যাচে হলিফিল্ডের কানে কামড় দেয়ায় মাইক টাইসনের লাইসেন্স বাতিল। ৩০ লাখ ডলার জরিমানা।

২০০২ – আফ্রিকার দেশগুলোর নেতৃবৃন্দ অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটির স্থলে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠার ঘোষণা দেন।

২০১১ – দক্ষিণ সুদান সুদান থেকে পৃথক হয়ে যায়।

জন্ম:

১৭৮৬ – জার্মান ভাস্কর রুডলফ শ্যাডো।

১৮১৯ – সেলাই মেশিনের মার্কিন উদ্ভাবক এলিয়াস হাউ।

১৮৫৮ – জার্মান-মার্কিন নৃবিজ্ঞানী ফ্রান্স বোয়াস।

১৮৮৯ – কবি কালিদাস রায়।

১৯১৬ – এডওয়ার্ড হিথ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৩২ – যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড।

১৯৩৩ – অলিভার স্যাক্স, একজন স্নায়ু বিশেষজ্ঞ।

১৯৩৮ – ভারতীয় অভিনেতা সঞ্জীব কুমার।

১৯৫৬ – মার্কিন চলচ্চিত্র অভিনেতা টম হ্যাংক্‌স্।

১৯৫৭ – মার্কিন চিত্রনাট্য রচয়িতা এবং টেলিভিশন প্রযোজক টিম ক্রিং।

মৃত্যু:

৮৭৪ – সুফী ও ইসলাম প্রচারক হযরত বায়েজীদ বোস্তামী (রহ.)।

১৭৯৭ – ব্রিটিশ দার্শনিক এডমুন্ড বার্ক।

১৮৫০ – জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।

১৮৫৬ – আমাদিও আভোগাদ্রো, ইতালীয় রসায়নবিদ।

১৯২২ – জাপানি সাহিত্যিক ওগাই মোরি।

১৯৬৯ – শিশু সাহিত্যিক সুখলতা রাও।

১৯৮৫ – কবি ও সাহিত্যিক আহসান।

১৯৯৪ – উত্তর কোরিয়ান রাষ্ট্রনায়ক কিম ইল সুং